করোনায় ফের বাড়ল আক্রান্তের সংখ্যা

২৩ মার্চ ২০২১, ০৩:১৬ PM
করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন করা হচ্ছে

করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন করা হচ্ছে © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৩৮ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৫৪ জন। এ নিয়ে আক্রান্তের ষংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জনে।

মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বাসা এবং হাসপাতাল মিলে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৮৩৫ জন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। প্রথম শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার সবচেয়ে বড় ধনী গৌতম আদানি, কার স…
  • ১৭ এপ্রিল ২০২৬
আসছে আরও একটি ছাত্র সংগঠন, চলতি মাসেই আত্মপ্রকাশ
  • ১৭ এপ্রিল ২০২৬
সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬