৮ এপ্রিল থেকে দেয়া শুরু হচ্ছে করোনার দ্বিতীয় ডোজ

২১ মার্চ ২০২১, ০২:৩২ PM
ডা. সেব্রিনা ফ্লোরা

ডা. সেব্রিনা ফ্লোরা © ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে আগামী ৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা। 

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এটা শুধু আমাদের দেশেই নয়, সারা পৃথিবীতেই। এ অবস্থায় স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নেই। 

রবিবার (২১ মার্চ) কেন্দ্রীয় ঔষধাগারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান বলেন, করোনার প্রকোপ সারাদেশেই বেড়েছে। কেন্দ্রীয় ঔষধাগারে পর্যাপ্ত পরিমাণ আইসিইউ বেড, হাইফ্লো নোজেল কেনোলা, ভ্যান্টিলেটর, পিপিই, সার্জিক্যাল গ্লাভস, সেনিটাইজারসহ সব ধরনের উপকরণ মজুদ রয়েছে। যখনই হাসপাতালগুলো চাচ্ছে, তখনই আমরা সেগুলো সরবরাহ করছি। আগামী এক বছরও যদি করোনা প্রকোপ অব্যাহত থাকে, আমরা তা মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। কেন্দ্রীয় ঔষধাগার এ কাজ থেকে পিছপা হবে না।

দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নতুন করে ‘মিড-ডে মিল’ চালু হচ্ছে ৩৪৯ উপজেলায়
  • ১৩ এপ্রিল ২০২৬