গত সাড়ে ৩ মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ আক্রান্ত আজ

১৮ মার্চ ২০২১, ০৪:০৮ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬২৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড সংখ্যক ২ হাজার ১৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

সর্বশেষ গত ৪ ডিসেম্বর করোনাভাইরাস শনাক্ত হয় ২ হাজার ২৫২ জনের দেহে। সেদিন মারা যান আরও ২৪ জন। এরপর ধারাবাহিকভাবে করোনা রোগী কমতে থাকে। সাড়ে তিন মাস পর আবারও করোনা রোগীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি মৃত্যুও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত হলো রেকর্ড সংখ্যক করোনা রোগী। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন।

করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৩৪ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৫২৩ জন।
এর আগে বুধবার (১৭ মার্চ) দেশে আরও ১ হাজার ৮৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১১ জন।

ট্যাগ: করোনা
যোগদানের অপেক্ষায় থাকা প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে …
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধ শেষ করার শর্ত নিয়ে বিভক্ত হতে পারে ইরান: নেতৃত্বের লড়…
  • ২২ এপ্রিল ২০২৬
পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মাউশির নতুন নির্দেশনা
  • ২২ এপ্রিল ২০২৬
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন …
  • ২২ এপ্রিল ২০২৬
সিটি কলেজে সংঘর্ষের প্রতিবাদে আনোয়ারায় ছাত্রদলের বিক্ষোভ
  • ২২ এপ্রিল ২০২৬