৪৮ শতাংশ বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসাব্যবস্থা নেই

১২ মার্চ ২০২১, ০৩:১৯ PM
স্কুলে শিক্ষার্থী

স্কুলে শিক্ষার্থী © ফাইল ফটো

নিয়ম অনুযায়ী দেশের মাধ্যমিক স্তরের সব বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা থাকার কথা থাকলেও প্রায় অর্ধেকের মতো স্কুলে সেই ব্যবস্থা নেই। মাধ্যমিক স্তরের ৪৮ শতাংশ বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসার কোনো ব্যবস্থাই রাখা হয়নি।

সম্প্রতি সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। দেশের আট বিভাগের ৮ জেলার ১৬টি উপজেলার মোট দুটি করে শিক্ষাপ্রতিষ্ঠানের উপর এই সমীক্ষা করা হয়েছে। গত জুন মাসে প্রতিবেদনের তথ্য প্রকাশ করেছে আইএমইডি।

সমীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী ৫২ শতাংশ বিদ্যালয়ে খাওয়ার পানির জন্য ফিল্টারের ব্যবস্থা নেই। টিউবওয়েল নেই ১২ শতাংশ বিদ্যালয়ে। পানির ট্যাংক পর্যবেক্ষণের জন্য ৭০ শতাংশ স্কুলে স্টিলের মই নেই। আর খেলাধুলার জন্য মাঠ নেই ৯ শতাংশ স্কুলের।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীরা কম্পিউটার ব্যবহারে সবচেয়ে পিছিয়ে রয়েছে। এই বিভাগের ২৫ শতাংশ শিক্ষার্থী কম্পিউটার চালাতে পারেন। আর রাজশাহী বিভাগের ৭৩ শতাংশ, রংপুর বিভাগের ৬০ শতাংশ, সিলেট বিভাগের ৫৪ শতাংশ, বরিশাল বিভাগের ৪৯ শতাংশ, ময়মনসিংহ বিভাগের ৪৬ শতাংশ এবং খুলনা বিভাগের ৩৯ শতাংশ কম্পিউটার ব্যবহার করতে পারেন।

ট্যাগ: মাউশি
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬