দাখিলের খাতা অন্য শিক্ষকদের দিয়ে মূল্যায়নের সুপারিশ বাতিলের দাবি

১২ মার্চ ২০২১, ০২:৪৯ PM
মানববন্ধনে উপস্থিত বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া সংগঠনের নেতাকর্মীরা

মানববন্ধনে উপস্থিত বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া সংগঠনের নেতাকর্মীরা © সংগৃহিত

দাখিলের বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের খাতা অন্য শিক্ষকদের মূল্যায়নের সুপারিশ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া নামে একটি সংগঠন। শুক্রবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তরা বলেন, সম্প্রতি সংসদীয় কমিটি দাখিলের তিনটি বিষয় অন্য শিক্ষকদের দিয়ে মূল্যায়নের যে সুপারিশ করেছে সেটি মাদরাসা শিক্ষাকে তাচ্ছিল্য করা হয়েছে। মাদরাসায় যারা বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে পড়ান তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত। এই বিষয়গুলোর জন্য তারাই যথেষ্ট। অবিলম্বে এই সুপারিশ প্রত্যাহার করতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহম্মদ জহিরুল ইসলাম। সংগঠনের সহ-সভাপতি মোস্তফা আল মুজাহিদের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, ইসলামি ঐক্য আন্দোলনের সেক্রেটারি মোস্তফা তারেকুল হাসান, তালাবায়ে আরাবিয়ার সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুল কাদির, মুহাম্মদ আব্দুর রহমান ও ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আবু বকর প্রমুখ।

বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬
পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬