টানা ক্ষমতায় থাকায় উন্নয়ন সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

১১ মার্চ ২০২১, ০১:০৯ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টানা ক্ষমতায় থাকার ফলেই উন্নয়ন সম্ভব হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে ভিডিও কনফারেন্সে ২০ জেলার ৭০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি ভিশন সেন্টার’ উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

এ সময় শেখ হাসিনা বলেন, যারা এ দেশের স্বাধীনতা চায়নি তারা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে এটা আশা করা যায় না। আজকে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। এ জন্য যে তারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন, সেবা করার সুযোগ দিয়েছেন। টানা ক্ষমতায় থাকায় উন্নয়ন করা সম্ভব হয়েছে। যারা স্বাধীনতাই চায়নি। তারা ক্ষমতায় ছিল বলেই ১৫ আগস্টের পর দেশ এগোয়নি।

তিনি আরো বলেন, করোনা থেকে সুরক্ষা পেতে টিকার পাশাপাশি স্বাস্থ্যবিধিও মানতে হবে। টিকা নেয়ার সময় অবশ্যই নিবন্ধন করতে হবে। এ ক্ষেত্রে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহবানও জানান তিনি।

ঘুরে দাঁড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ল…
  • ১৫ এপ্রিল ২০২৬
চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬