করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি

১০ মার্চ ২০২১, ০৬:৫৩ PM
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ © টিডিসি ফটো

করোনাভাইরাসের টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১০ মার্চ) রাষ্ট্রপতি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ বুধবার বিকেল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি টিকা নিয়েছেন। এদিন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও করোনার টিকা নিয়েছেন।

এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৪ ফেব্রুয়ারি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী করোনার টিকা নিয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দিয়ে বাংলাদেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারাদেশে গণ টিকাদান।

এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নতুন করে ‘মিড-ডে মিল’ চালু হচ্ছে ৩৪৯ উপজেলায়
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদক সিন্ডিকেটের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর ও…
  • ১৩ এপ্রিল ২০২৬