প্রতীকী ছবি © ফাইল ফটো
ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের পানিয়ারূপ গ্রামের একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার এসআই জুবাইদুল হাসান। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছি।