দেশের সব মহাসড়কে টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৫৩ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

প্রস্তাবিত ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার পর সেখান থেকে টোল আদায়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু ঢাকা সিলেট মহাসড়কই নয়, অন্য সব মহাসড়কেও টোল আদায় করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মনে করেন বিনা পয়সায় সেবার দিন শেষ। আমাদের একটা মনোভাব হচ্ছে সেবা চাই কিন্তু পয়সা দিতে রাজি নই। এর থেকে বেরিয়ে আসা উচিত। প্রধানমন্ত্রী চান যে আমরা যেসব বড় বড় সড়ক নির্মাণ করছি সেখানে আমরা যেন টোল দেই। তিনি এসব সড়কে টোল আদায় করতে বলেছেন। এছাড়া তিনি বড় বড় মহসড়কগুলোতে বিশ্রামাগার নির্মাণ করতে বলেছেন। যাতে যাওয়ার পথে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ থাকে। সেখানে চালক ও সহকারীরা বিশ্রাম করতে পারে সেটাও দেখতে বলেছেন। এ বিষয়ে তিনি সড়ক বিভাগকে নির্দেশনা দিয়েছেন।’

মন্ত্রী জানান, একনেক সভায় সড়কে নির্দিষ্ট দূরত্বে বিশ্রামাগার নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাতে যাত্রী, চালক ও চালকের সহকারী সেখানে বিশ্রাম নিতে পারেন।

ঢাকা-সিলেট সড়কটি বিদ্যমান দুইলেন থেকে চারলেনে উন্নীতকরণ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। ২০৯ কিলোমিটার দৈর্ঘ্যের মহাসড়কটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৯১৮ কোটি টাকা। এর মধ্যে ১৩ হাজার ২৪৪ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক। বাকি টাকা সরকারি কোষাগার থেকে বহন করা হবে।

ঘুরে দাঁড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ল…
  • ১৫ এপ্রিল ২০২৬
চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬