পুলিশের মার খেয়ে কর্মীকে বাঁচালেন ইশরাক, ভিডিও ভাইরাল

১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৪:২৯ PM
কর্মীদের জড়িয়ে আছেন ইশরাক

কর্মীদের জড়িয়ে আছেন ইশরাক © সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল উদ্যোগের প্রতিবাদে শনিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ২৫ থেকে ৩০ নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

এদিকে পুলিশের লাঠির মার খেয়েও নিজ দলের কর্মীকে বাঁচাতে এগিয়ে যান বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরের দিকে যেতে থাকনে। এ সময় নেতাকর্মীদের নিরাপত্তা দিতে এগিয়ে আসেন ইশরাক হোসেন। তাদের কয়েকজনকে জড়িয়ে ধরে প্রেসক্লাবের ভেতরে নিয়ে যান তিনি। এ সময় পুলিশ বেদমভাবে ইশরাকসহ অন্য নেতাকর্মীর উপর লাঠিচার্জ করেন।

ইশরাক প্রেসক্লাবের ভেতরে যাওয়ার পর বিএনপির একজন কর্মীকে রাস্তায় ধরে ফেলে পুলিশ। পরে তাকে উদ্ধার করতে আবারও দৌঁড়ে আসেন ইশরাক। ঝাপটে ধরেন ওই কর্মীকে। এর পর ওই কর্মীকেও নিরাপদে প্রেসক্লাবে নিয়ে আসনে তিনি।

এদিকে গণমাধ্যমে এমন ভিডিও প্রকাশিত হওয়ার সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ইশরাকের এমন সাহকিতায় অনেকেই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। অনেকেই ভিডিওটি শেয়ার করেছেন।

 

ট্যাগ: বিএনপি
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬