আশা এনজিওর প্রতিষ্ঠাতা সফিকুল হক মারা গেছেন

১২ ফেব্রুয়ারি ২০২১, ০৪:০৭ PM
মো. সফিকুল হক চৌধুরী

মো. সফিকুল হক চৌধুরী © ফাইল ফটো

হৃদরোগে আক্রান্ত হয়ে বেসরকারি সংস্থা (এনজিও) ‘আশা’-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরী (৭২) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)।

সফিকুল হক চৌধুরী ১৯৭৮ সালে আশা প্রতিষ্ঠা করে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কৃষি মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

১৯৪৯ সালে হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রামে জন্মগ্রহণ করেন সফিকুল হক চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে সমাজ বিজ্ঞানে বিএ ও ১৯৬৯ সালে সমাজ বিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০০৬ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কৃষি মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

ট্যাগ: মৃত্যু
আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬
মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬