মাদ্রাসার বাথরুমে মিলল ছাত্রীর লাশ

১০ ফেব্রুয়ারি ২০২১, ০৪:২৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

মাদ্রাসার বাথরুম থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে রংপুরের বদরগঞ্জের জামুবাড়ী পকিহানা খাদিজাতুল কোবরা বালিকা মাদরাসায় এ ঘটনাটি ঘটে। বুধবার (১০ ফেব্রুয়ারি) ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওই শিক্ষার্থীর নাম সুমাইয়া সুলতানা খুশি (১৪)। খুশি পৌরশহরের পকিহানা এলাকার আদুরী বেগম ও মফিজুল ইসলাম দম্পতির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার একজনের সাথে মোবাইলে কথা বলে অনেক কান্নাকাটি করে খুশি। পরে সে বাথরুমের প্রবেশ করে। অনেক ডাকাডাকির পরও বাথরুম থেকে বের না হলে দরজা ভেঙে তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদরাসার শিক্ষক ফরিদুল ইসলাম বলেন, চার বছর আগে খুশির বাল্যবিয়ে হয়। আমাদের ধারণা, ওই ছেলের সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটি নিয়ে সে ক্ষুদ্ধ হয়। ওই ক্ষোভে হয়তো বাথরুমে ঢুকে সে আত্মহত্যা করে।

খুশির মা আদুরী বেগম বলেন, ‘আমার মেয়ে খুব সরল ছিল। কারো সঙ্গে ও ঝগড়া করতো না। বাথরুমের ভেতর আমার মেয়ে বসা অবস্থায় পড়ে ছিল। এভাবে সে কি করে গলায় ফাঁস দিল এটা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে।’

আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬
মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬