করোনা ভ্যাকসিন নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস

১০ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৮ AM
অধ্যাপক ড. আসিফ নজরুল

অধ্যাপক ড. আসিফ নজরুল © ফাইল ফটো

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল। স্ট্যাটাসে তিনি দেশের মানুষকে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেছেন, করোনার টীকা কেন নেবেন? করোনার টীকা কারো নিজস্ব সম্পত্তি না, টীকার কোন রাজনৈতিক পরিচয় নেই। এটি যে টাকা দিয়ে কেনা হয়েছে তা আপনার আমার করের টাকায় কেনা। এটা জনগনের সম্পত্তি। কাজেই টীকা নিয়ে কোন দ্বিধা থাকা উচিত না।

স্ট্যাটাসে তিনি লিখেন, আমাদের কারো কারো শুধু সন্দেহ ছিল ভারত থেকে আমরা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন পাবো কিনা? সেটাই পেয়েছি আমরা। এই টীকার কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমানিত। আসুন আমার সবাই টীকা নেই। টীকায় করোনা থেকে সুরক্ষা হবে কারো কম, কারো বেশী। কিন্তু এতে ক্ষতি নেই।

গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রথম কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইতিমধ্যে করোনায় সরকারের মন্ত্রী-এমপি থেকে থেকে শুরু করে সম্মুখ সারির করোনা যোদ্ধারা ভ্যাকসিন নিতে শুরু করেছেন। পর্যায়ক্রমে তালিকা অনুযায়ী প্রার্থীদের ভ্যাকসিন দেওয়া হবে।

অনলাইন জুয়ায় আসক্তি, রাজধানীতে ভবন থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ …
  • ১৩ এপ্রিল ২০২৬
সমালোচনার মুখে ‘বৈশাখ-ই আকবর’ নাম পরিবর্তন করল রাবি ছাত্রশি…
  • ১৩ এপ্রিল ২০২৬
এনএসইউতে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান’ শীর্ষক কোর্সের সন…
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬