প্রতীকী ছবি © ফাইল ফটো
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) বগুড়ার সদর উপজেলার এরুলিয়া নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত ওই দুই ভাইয়ের নাম মাছুম (২১) ও আলম (৩০)। তাদের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাশাঁতা এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার সাব-ইন্সপেক্টর সোহেল রানা বলেন, সোমবার দুই ভাই মোটরসাইকেলে চড়ে নওগাঁর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে