ভোটে জেতানোর কথা বলে ৫ লাখ টাকা হাতিয়ে নেন যুবলীগ নেতা

০১ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৮ PM
বামে অভিযোগকারী হাছিনা আক্তার ময়না ও ডানে যুবলীগ কাজী আসাদুজ্জামান সাহাজাদা

বামে অভিযোগকারী হাছিনা আক্তার ময়না ও ডানে যুবলীগ কাজী আসাদুজ্জামান সাহাজাদা © সংগৃহীত

নির্বাচনে জিতিয়ে দেয়ার কথা বলে সংরক্ষিত নারী আসনের এক কাউন্সিলর প্রার্থীর কাছে ৫ লাখ টাকা নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সাবেক সভাপতির বিরুদ্ধে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী নারী কাউন্সিলর প্রার্থী।

সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় এ ঘটনা ঘটে। ওই নেতার নাম আসাদুজ্জামান সাহাজাদা। তিনি কলারোয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান। ভুক্তভোগীর নারীর নাম হাছিনা আক্তার ময়না। তিনি পৌরসভার ৭, ৮ ও নং ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি রাতে ভাইস চেয়ারম্যান শাহাজাদা হাছিনা খাতুনের বাড়িতে যান। এ সময় শাহাজাদা তাকে নির্বাচনে জিতিয়ে দেবেন বলে ৫ লাখ টাকা দাবি করেন। হাছিনা সঙ্গে সঙ্গে সেই টাকা দিয়ে দেন। তবে পরের দিন ভোট শেষে বিজয়ী হিসেবে হাছিনার নাম না ঘোষণা করায় হাছিনা তার টাকা ফেরত চান।

জানতে চাইলে কলারোয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদা কোন মন্তব্য না করেই ফোন কেটে দেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, হাছিনা আক্তার ময়নার অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬