ফোরথটের নিহত দুই কর্মী © ফাইল ফটো
এশিয়াটিক এর অঙ্গ প্রতিষ্ঠান ‘ফোর থট পিআর’ নামে একটি পাবলিক রিলেশন এজেন্সির দুই কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, শিহাব জহির ও কায়সার আহমেদ। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এশিয়াটিকের মুখপাত্র জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, ফোরথট পিআরের কর্মীরা নিজেদের উদ্যোগে গাজীপুরের একটি রিসোর্টে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা শিহাব ও কায়সার মারা যায়।
তবে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ঘুরতে যাওয়া এক কর্মী বলেন, শুক্রবার আমাদের ৪৩ জন গাজীপুরের একটি রিসোর্টে গিয়েছিলাম। প্রতি চার বছর পর পর এ ধরনের একটা আয়োজন করা হয়। সেখানে তারা মদ খাওয়ার আয়োজন করে। তিবে ঢাকার কোনো বারে মদ না পাওয়ায়, গাজীপুর থেকে মদ কেনেন তারা। সেই মদ পান করে নয়জন অসুস্থ হয়ে পড়েন। তাদের সেখান থেকে নিয়ে এসে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে শিহাব ও কায়সার মারা যায়।
এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনশি বলেন, আমাদের কাছে এ বিষয়ে কোনো অভিযোগ নেই। কেউ অস্বাভিকভাবে মারা গেছে সেই খবর আমাদের জানা নেই।