হাঙ্গেরিকে করোনা টিকা দেবে বাংলাদেশ, চেয়েছে বলিভিয়াও

৩১ জানুয়ারি ২০২১, ০৫:১৪ PM
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশের কাছে করোনাভাইরাসের পাঁচ হাজার ডোজ ভ্যাকসিন চেয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি। এ ছাড়া, দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও বাংলাদেশের কাছে ভ্যাকসিন চেয়েছে।

আজ রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ কথা জানিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাঙ্গেরি আমাদের কাছে পাঁচ হাজার টিকা চেয়েছে। আমাদের যে স্টক আছে, সেখান থেকে আমরা দেবো। বলিভিয়াও আমাদের কাছে টিকা চেয়েছে. সে বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

ভ্যাকসিন নিয়ে রটনার বিরুদ্ধে ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন আছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করছি, বিএনপি-জামায়াতের নেতাদের বিরুদ্ধে যাতে এই আইন প্রয়োগ করা হয়। তারা ভ্যাকসিন নিয়ে কী রকম রটনা করছে।’

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ‘হুঁশিয়ারি’ দিয়েছে ইউরোপ ও …
  • ২১ মার্চ ২০২৬
উদার গণতান্ত্রিক দেশ জার্মানিতে উৎসবমুখর ঈদ
  • ২১ মার্চ ২০২৬
আরও একটি ঈদ ক্যাম্পেই কাটল রোহিঙ্গাদের, ফেরার স্বপ্ন অধরা
  • ২১ মার্চ ২০২৬
ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ফের হামলা চালিয়েছে যুক্তর…
  • ২১ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনি…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দে নেমে এলো শোকের ছায়া, ভাসমান সেতু ভেঙে প্রাণ গেল…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence