বাসচাপায় ৭১ টিভির সাংবাদিকের মৃত্যু

২৭ জানুয়ারি ২০২১, ০৯:৫০ PM
গোপাল সূত্রধর

গোপাল সূত্রধর © ফাইল ফটো

বাসের নিচে পিস্ট হয়ে প্রাণ হারিয়েছেন একাত্তর টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধর। বুধবার (২৭ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গোপাল সূত্রধরের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগর ভদ্রগ্রামে। বাবার নাম চৈতানন সূত্রধর। বর্তমানে গুলশানের নিকুঞ্জ এলাকায় থাকতেন। গোপাল ২০১৪ সাল থেকে একাত্তর টিভিতে কর্মরত ছিলেন।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, নদ্দা ফুটওভার ব্রিজের কাছে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাসটিকে জব্দ করা গেলেও চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

ট্যাগ: মৃত্যু
বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬