বন্য হাতির আক্রমণে দুই তরুণের মৃত্যু

২৪ জানুয়ারি ২০২১, ১২:৪০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে মনসুর আলম (১৯) ও হুমায়ুন কবির (১৮) নামের দুই তরুণের মৃত্যু হয়েছে। এ সময় মো. জোবায়ের (১৮) নামের আরো এক তরুণ আহত হয়েছেন।

শনিবার (২৩ জানুয়ারি) রাতে বান্দরবানের আলীকদম উপজেলার চৌক্ষ্যং ইউনিয়নের কোণারপাড়া গ্রামে রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বন্য হাতির আক্রমনে দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশের একটি দল রাত ৩টার পর ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে। আহত মো. জোবায়েরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

ট্যাগ: মৃত্যু
আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬
মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬