সম্পর্ক না মানায় স্কুল পড়ুুয়া প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

১৩ জানুয়ারি ২০২১, ০২:৫৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় স্কুল পড়ুয়া এক প্রেমিক যুগল আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) পটুয়াখালীর রাঙ্গাবালীতে এই ঘটনা ঘটে।

আত্মহত্যা করা ওই দুই শিক্ষার্থীরা নাম রাজিব (১৭) এবং রাবেয়া (১৫)। উপজেলার বড় বাইজদা ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামের জহির প্যাদার ছেলে। আর প্রেমিকা একই গ্রামের রিপন হাওলাদারের মেয়ে। তারা দুজনই কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব ও রাবেয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে তাদের সম্পর্ক মেনে না নেয়ার কথা জানান তাদের পরিবার। পরে মঙ্গলবার সন্ধ্যায় তারা দুজন বিষপান করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর ররহমান জানান, ওই দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬
নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬