ভ্যাকসিন কিনতে কাল ভারতে ৬০০ কোটি টাকা পাঠাবে বাংলাদেশ

০২ জানুয়ারি ২০২১, ০৯:৫৯ PM
ছবিতে বাংলাদেশ ও ভারতের পতাকা

ছবিতে বাংলাদেশ ও ভারতের পতাকা © ফাইল ছবি

রবিবার (৩ জানুয়ারি) ভারতে ৬০০ কোটি টাকা পাঠাবে বাংলাদেশ সরকার। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ ভ্যাকসিন কিনতে এই টাকা পাঠানো হবে।

জানা গেছে, চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউট যদি আগামী জুনের মধ্যে টিকা দিতে না পারে তাহলে বাংলাদেশে অগ্রিম এই টাকা ফেরত নেবে। এজন্য ব্যাংক গ্যারান্টি দেবে সেরাম ইনস্টিটিউট।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশিদ আলম। তিনি বলেন, ভারত থেকে টিকা আনার জন্য আগামীকাল রবিবার টাকা পাঠানো হবে।

তিনি আরও বলেন, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুসারে যুক্তরাজ্য ও ভারতে অনুমোদনের পর বাংলাদেশে টিকা নিয়ে আসতে এখন আর কোনো বাধা নেই। দ্রুতই দেশের ওষুধ প্রশাসন অধিদপ্তরের বিশেষ কমিটির অনুমোদন দিয়ে দিবে বলে জানান তিনি। এর জন্য প্রয়োজনীয় সব কাগজ প্রস্তুত আছে বলে জানান তিনি।

ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা হতে পারে এআই সিস্টেমে
  • ২০ এপ্রিল ২০২৬
ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সঙ্গে বিরোধীদলীয় নেতার…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসির ফল প্রকাশ এগিয়ে আনার প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬