সরকারের সাথে আলেম সমাজের বিভাজন চায় নাস্তিকরা: মামুনুল হক

০২ জানুয়ারি ২০২১, ০৯:৩৮ AM
মাওলানা মামুনুল হক

মাওলানা মামুনুল হক © ফাইল ফটো

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমান সরকারের সাথে আলেম সমাজের বিভাজন সৃষ্টি করতে নাস্তিক-মুরতাদরা সরকারকে ভুল তথ্য উপস্থাপন করে আলেমদের সাথে সরকারকে মুখোমুখি করছে। আমাদের বক্তব্যগুলোকে কাটছাঁট করে বিভ্রান্তিমূলকভাবে প্রচার করে দেশে সংঘাত সৃষ্টি করতে তারা মরিয়া হয়ে উঠেছে।

শুক্রবার (১ জানুয়ারি) জুমার নামাজের পরে জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় মামুনুল হক বলেন, বর্তমান নাস্তিক্যবাদী গোষ্ঠিদের থেকে আল্লামা শাহ আহমদ শফী রহ. এ দেশের মুসলমান তৌহিদি জনতাকে হেফাজত করিয়েছিলেন। ২০১৩ সালে নাস্তিকদের যে আস্ফালন সৃষ্টি হয়েছিল, যুবতীদের রাস্তায় নামিয়ে রাত ১২টায় এমরান এইচ সরকার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল, দেশের অনেক মন্ত্রী-এমপি তার কথায় উঠ-বস করত। যেন সেই কুলাঙ্গারই তখন রাষ্টের অলিখিত প্রধান ছিল। বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে আমার আপনার সন্তানদেরকে নাস্তিক্যবাদী পাঠদান করাচ্ছে। দ্রুত এ শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে অন্যথায় আমাদের সন্তানরাও নাস্তিক্যবাদীর শিক্ষায় শিক্ষিত হবে।

মাহফিলের শেষ অধিবেশন ছিল সমাবর্তন তথা দাওরা হাদীস (মাস্টার্স) উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সম্মাননা পাগড়ি প্রদান। শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে পাগড়ি গ্রহণ করেন। পাগড়ি প্রদান শেষে মজলিসে ইদারীর প্রধান মুফতী আজম আল্লামা আব্দুচ্ছালাম চাটগামী মূল্যবান নসীহত করে মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি করেন।

এইচএসসি পাসেই সেলস অফিসার নেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ১৮ এপ্…
  • ১৪ এপ্রিল ২০২৬
রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, প্রাণ হারালেন কলে…
  • ১৪ এপ্রিল ২০২৬
পিরোজপুরে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ
  • ১৪ এপ্রিল ২০২৬
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র
  • ১৪ এপ্রিল ২০২৬
কুয়েটে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
  • ১৪ এপ্রিল ২০২৬
লেবাননে ইসরায়েলি সেনা নিহত, নিশ্চিত করল আইডিএফ
  • ১৪ এপ্রিল ২০২৬