আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন মাশরাফি

০১ জানুয়ারি ২০২১, ০৮:০৯ AM
মাশরাফি

মাশরাফি © ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মর্তুজাকে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে সদস্য করা হয়েছে। এছাড়া আরও ৫ সদস্যসহ ৬ জন সদস্য সদস্যকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তারা হলেন- সাবের হোসেন চৌধুরী ঢাকা-৯, দীপংকর তালুকদার পার্বত্য রাঙামাটি, জাফর আলম কক্সবাজার-১, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন বাগেরহাট-৪, নাহিদ ইজাহার খান মহিলা আসন-০৫, মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২। এর জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতেও রয়েছেন।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে এদের অন্তর্ভুক্ত করার জন্য লিখিতভাবে প্রস্তাব করা হলে ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুমোদন দিয়েছেন।

এ উপ-কমিটির চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। উপ-কমিটির সদস্য সচিব হয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ২০ এপ্রিল ২০২৬
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬