বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অভিন্ন নীতিমালা চাইলেন রাষ্ট্রপতি

২৭ ডিসেম্বর ২০২০, ০৯:০২ PM
রাষ্ট্রপতির হাতে বার্ষিক প্রতিবেদন পেশ করা হচ্ছে

রাষ্ট্রপতির হাতে বার্ষিক প্রতিবেদন পেশ করা হচ্ছে © ইউজিসি

যোগ্য শিক্ষকরা যেন বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ পায় সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অভিন্ন নীতিমালা তৈরি করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) ব্যবস্থা নিতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (২৭ ডিসেম্বর) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন। প্রতিনিধি দল এসময় রাষ্ট্রপতির কাছে কমিশনের ‘বার্ষিক প্রতিবেদন ২০১৯’ পেশ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের চিত্র তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যেন যোগ্য প্রার্থীরা  নিয়োগ পায় তা নিশ্চিত করতে অভিন্ন নীতিমালা প্রণয়ন করতে হবে।

রাষ্ট্রপতি এ সময় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে কোনো অনিয়ম দূরীকরণে জোরালো ভূমিকা রাখার জন ইউজিসিকে পরামর্শ দেন।

ট্যাগ: ইউজিসি
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে
  • ১৩ এপ্রিল ২০২৬