পুলিশকে পরিচ্ছন্ন করতে চাই: আইজিপি

২৭ ডিসেম্বর ২০২০, ০৬:৩৪ PM
ড. বেনজীর আহমেদ

ড. বেনজীর আহমেদ © ফাইল ফটো

পুলিশ বাহিনী মাদকমুক্ত না হওয়া পর্যন্ত ডোপ টেস্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশ পুলিশে মাদকসেবী ও গ্রহণকারী থাকবে না। পুলিশকে পরিচ্ছন্ন করতে চাই।

আজ রবিবার দুপুর ১২টায় নগর পুলিশ সদর দপ্তরে অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারসহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ ও ‘হ্যালো আরএমপি’ অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, পুলিশের চাকরি করতে হবে ভালবেসে, চাকরিতে ‘প্রাইড’ নিয়ে আসতে হবে, যাতে আমাদের সন্তানরা গর্ব করে বলতে পারে আমার বাবা পুলিশ ছিলেন, আমার মা প‌ু‌লিশ ছি‌লেন। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের ‘জনগণের পুলিশ’ হতে চাই।

তিনি বলেন, মানুষ বিপদে প‌ড়ে পুলিশের কাছে আসে। তাদের সাথে খারাপ ব্যবহার করার লাইসেন্স কে দিয়েছে? নিজেদের আচরণে পরিবর্তন আনতে হবে। মানুষকে ভালবাসতে হবে, তাদের সাথে ভাল আচরণ করতে হবে। মানুষকে ভালোবাসলে তাদের ভালোবাসা পাওয়া যায়। করোনাকালে আমরা এর প্রমাণও দেখেছি।

জা‌তিগঠনমূলক কাজে পুলিশের সুযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, আপনাদের দেশের জন্য, সমাজের জন্য, নিজের পরিবারের জন্য পরিবর্তন নিয়ে আসতে হবে। আমরা ভাল কা‌জে ‘বেস্ট অব দি বেস্ট’ হতে চাই।

নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬