প্রত্যেক ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে: খাদ্যমন্ত্রী

১৮ ডিসেম্বর ২০২০, ০৭:০৫ PM
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার © ফাইল ফটো

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে। যদি সেইসব ভাস্কর্য ভাঙার উদ্দেশে কেউ হাত দেয় তা কঠোরভাবে প্রতিহত করা হবে। শুক্রবার বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে একথা বলেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, প্রতিটি ভাস্কর্য আওয়ামী লীগের নেতাকর্মীরা পাহারা দেবেন। কেউ ভাস্কর্যে হাত দেওয়ার দুঃসাহস করলে প্রতিবাদ নয়, প্রতিহত করা হবে।

তিনি বলেন, দেশে উগ্রবাদি গোষ্ঠি আবারো মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। আমাদের সবাইকে এ বিষয়ে সোচ্চার থাকতে হবে। দেশের প্রতিটি স্কুল, কলেজ ও মাদরাসায় বাধ্যতামূলকভাবে শহীদ মিনার নির্মাণের কথাও বলেন তিনি।

বঙ্গবন্ধুর সোনার বাংলার লাল পতাকা ছাত্রলীগের হাতে সুরক্ষিত থাকবে এমন ছাত্রলীগ গঠনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শহিদুজ্জামান সরকার এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রলীগ নেতারা বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close