সেনাবাহিনী থেকে খালেদা জিয়াকে চিঠি

১৮ ডিসেম্বর ২০২০, ০৩:২৮ PM
বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া © ফাইল ফটো

সেনাবাহিনীর সদর দফতর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পেনশন সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। গতকাল বেলা ১১টা ২৩ মিনিটে বেগম জিয়ার গুলশানের বাসভবনে সেনা সদর থেকে এই চিঠি পৌঁছে দেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘পেনশন সংক্রান্ত কাগজপত্র পাঠিয়েছে। অন্য কোনো বিষয় নয়।’

তিনি বলেন, খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের সহধর্মিনী। সে হিসেবে তিনি পেনশন ভোগ করে থাকেন। এজন্য প্রায়ই সেনাবাহিনী থেকে কাগজপত্র আসে। এটাও তারই অংশ।

বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের সহধর্মিণী। ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নিহত হন তিনি। এরপর থেকেই বিএনপি চেয়ারপারসন পেনশন পান।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬