‘আম্মু রাশেদ আমাকে তিলে তিলে শেষ করে দিল’—লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা

১১ ডিসেম্বর ২০২০, ০৩:৪৭ PM
উদ্ধারকৃত চিরকুট

উদ্ধারকৃত চিরকুট © সংগৃহীত

গলায় ফাঁস দিয়ে রাত্রি ওরফে রিতু (১৪) নামের এক স্কুলছাত্রী করেছে। আত্মহত্যার পূর্বে সে চিরকুটে লিখে যায়। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে শেরপুর সদর উপজেলার কুঠুরাকান্দার পশ্চিমপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

রিতু নতুনকুড়ি নামের একটি স্কুলে অষ্টম শ্রেণিতে লেখাপড়া করত।

পরিবারের দাবি, স্থানীয় অগ্রদূত স্কুলের নবম শ্রেণির ছাত্র রাশেদ (১৫) প্রেমের ফাঁদে ফেলে রিতুকে একাধিক বার ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। কিন্তু রাশেদ সম্পর্ক অস্বীকার করায় লজ্জায় চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রিতু।

এদিকে মৃত্যুর পূর্বে লেখা চিরকুটে রিতু জানায়, রাশেদ আমাকে তিলে তিলে শেষ করে দিল। রাশেদের কারণে আমি আমার জীবন শেষ করে দিলাম। তাকে ক্ষমা না করার জন্য বলা হয়েছে ওই চিরকুটে।

শেরপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, স্কুলছাত্রী রিতুর মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে
  • ১৩ এপ্রিল ২০২৬