বিষপানে নবম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

০৪ ডিসেম্বর ২০২০, ০৪:৪০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নবম শ্রেণির এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছেন। ওই ছাত্রের নাম মো.জাবেদ (১৫)। সে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হোসেন সিম্যানের ছেলে এবং স্থানীয় হাজারীহাট হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয় এক দোকানের ভেতরের কক্ষে প্রবেশ করে সকলের অজান্তে বিষপান করে জাবেদ। পরবর্তীতে দোকানদার এবং অন্যরা তাকে ছটপট করতে দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, জাবেদের মানসিক সমস্যা ছিল। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিক তার বিষপানের কারন জানাতে পারেনি পুলিশ।

সমালোচনার মুখে ‘বৈশাখ-ই আকবর’ নাম পরিবর্তন করল রাবি ছাত্রশি…
  • ১৩ এপ্রিল ২০২৬
এনএসইউতে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান’ শীর্ষক কোর্সের সন…
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬