ফ্রান্সবিরোধী পোস্ট করায় ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল সিঙ্গাপুর

২৫ নভেম্বর ২০২০, ০৯:৩৭ AM
প্রতীকী

প্রতীকী

ফ্রান্সে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংস ও সাম্প্রদায়িক পোস্ট দেওয়ায় ১৫ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর। মঙ্গলবার সিঙ্গাপুরের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় এএফপি।

সম্প্রতি কয়েকটি সন্ত্রাসী হামলার পর ফ্রান্সে উচ্চ সতর্কতা জারি করা হয়। একজন শিক্ষককে শিরশ্ছেদের পর নিস শহরের একটি গির্জায় হামলা চালায় সন্ত্রাসীরা।

বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকেই এই বিষয়ে নজর রাখছিল দেশটির নিরাপত্তা সংস্থাগুলো এবং তাদের তদন্তের ভিত্তিতে বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যে বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে তাদের অধিকাংশই নির্মাণ শ্রমিক ছিলেন এবং ফ্রান্সে হামলার ঘটনার পর তাদের ফেসবুক পোস্টগুলো সহিংসতা উস্কে দিয়েছে বা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করেছে। তবে, সেসব ফেসবুক পোস্টের বিস্তারিত প্রকাশ করেনি সিঙ্গাপুর কর্তৃপক্ষ৷

সিঙ্গাপুরে চীনারা সংখ্যাগরিষ্ঠ। তবে দেশটিতে বড় একটি মুসলিম জনগোষ্ঠী আছে। দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে সেখানে যাওয়া অভিবাসী শ্রমিকদের বেশিরভাগই নির্মাণ শিল্পে স্বল্প বেতনে কাজ করেন।

এদিকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুরে এক বাংলাদেশিকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতার ওই যুবকের নাম আহমেদ ফয়সাল, তার বয়স ২৬। গত ২ নভেম্বর দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে (আইএসএ) তাকে গ্রেফতার করা হয়। তিনি দেশটিতে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence