করোনায় আক্রান্ত নায়করাজ পরিবার

২৪ নভেম্বর ২০২০, ০২:২১ PM
করোনায় আক্রান্ত নায়করাজ পরিবার

করোনায় আক্রান্ত নায়করাজ পরিবার

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে নায়করাজ রাজ্জাকের পরিবার। রাজ্জাকের স্ত্রী খায়রুন্নেছা লক্ষ্মী বাদে বাপ্পারাজ, সম্রাট ও তাদের স্ত্রী-সন্তানেরা করোনায় আক্রান্ত হয়েছেন। সবাই এখন বাসায় আইসোলেশনে রয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে খালিদ হোসাইন সম্রাট এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আম্মা (খায়রুন্নেছা লক্ষ্মী) বাদে আমাদের দুই ভাইয়ের পরিবারের সবার করোনা-পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমরা সবাই ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছি। সব ঠিক থাকলেও শরীর বেশ দুর্বল।’

ব্যক্তিজীবনে নায়করাজ রাজ্জাক ১৯৬২ সালে খায়রুন্নেছা লক্ষ্মীকে বিয়ে করেন। এ দম্পতির পাঁচ সন্তান। তাঁরা হলেন রেজাউল করিম বাপ্পারাজ, নাসরিন পাশা শম্পা, রওশন হোসাইন বাপ্পী, আফরিন আলম ময়না ও খালিদ হোসাইন সম্রাট। বাবার মতো সিনেমার পর্দায় নাম লিখিয়েছেন বাপ্পারাজ ও সম্রাট।

ভাঙচুর মামলায় শেরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬
অধিনায়ক হলেই তুমি চৌধুরী, আর অন্য সতীর্থরা?—প্রশ্ন তাপস বৈশ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
সংঘর্ষে স্থগিত ময়মনসিংহ মেডিকেলের ক্লাস-পরীক্ষা, দুই নেতাকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে উদ্ধারের পর জামায়াতের পক্ষ থেকে উদ্ধারের …
  • ১৮ এপ্রিল ২০২৬
৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের
  • ১৮ এপ্রিল ২০২৬