আল্লামা শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: পরিবারের দাবি

১৪ নভেম্বর ২০২০, ০২:০৯ PM
মাওলানা আহমদ শফী

মাওলানা আহমদ শফী © ফাইল ফটো

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান মাওলানা আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত‌্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার পরিবারের সদস‌্যরা। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়।

আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করে পরিবার। আগামীকাল রোববার সংগঠনের কাউন্সিল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলামের একাংশ। সেখানে আল্লামা শফীর পরিবারের সদস‌্যরা উপস্থিত থেকে এ দাবি করেন।

উল্লেখ‌্য, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল্লামা শফী। পরদিন তাকে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার পাশে দাফন করা হয়।

১৯৮৬ সালে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে যোগ দেন আহমদ শফী। এরপর থেকে টানা ৩৪ বছর ধরে তিনি ওই পদে ছিলেন।

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ২০ এপ্রিল ২০২৬
আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পর…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন ইসহাক
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী!
  • ২০ এপ্রিল ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬