ইতিবাচক পরিবর্তন আনবে অনলাইন শিক্ষা: শিক্ষামন্ত্রী

১৪ নভেম্বর ২০২০, ০৯:০৩ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা মহামারিতে অনলাইনে শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ভবিষ্যতে শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে। তিনি বলেছেন, আমাদের শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ের দক্ষতামূলক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তারা যেন আন্তর্জাতিক মানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। সরকার সেদিকেই জোড় দিচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত দুইদিন ব্যাপী অনলাইন সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। 

দেশ বিদেশের বিখ্যাত স্কলারদের নিয়ে দুইদিন ব্যাপী এ সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সিম্পোজিয়ামের উদ্বোধন ঘোষণা করেন। সিম্পোজিয়ামে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিখ্যাত অধ্যাপকরাসহ কয়েকশ শিক্ষক এবং গবেষক অংশগ্রহণ করেন। 
 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান বক্তব্য দেন।

মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
close