বাইডেন-কমালাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

০৮ নভেম্বর ২০২০, ১১:১৩ AM
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন। দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কমালা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। আজ রোববার (৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিশ্বের শীর্ষস্থানীয় সব গণমাধ্যম জানায়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২৭০ ইলেক্টরালের লক্ষ্যমাত্রা পার হয়ে জয়ী হয়েছেন বাইডেন। ফক্স নিউজ জানিয়েছে, বাইডেন পেয়েছেন ২৯০ ইলেক্টরাল কলেজ ভোট। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ ভোট।

বাইডেনের জয়ের পর অভিনন্দন জানাচ্ছেন বিশ্বনেতারাও। এ পর্যন্ত বাইডেনকে যারা অভিনন্দন জানিয়েছেন তাদের মধ্যে আছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ অনেকে।

সপ্তম শ্রেণির ছাত্রীকে ছাত্রদল নেতাদের সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘সন্ত্রাসীদের পুনর্বাসন করে তারা কেন্দ্র দখলের পরিকল্পনা কর…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে জাবির সেই দগ্ধ শিক্ষার্থী র…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬