বাইডেনের বিজয়ের খবরে বরিশালে ভূরিভোজ

০৭ নভেম্বর ২০২০, ০৪:৩৩ PM
ভূরিভোজ

ভূরিভোজ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা এখনও শেষ হয়নি। তবে গণমাধ্যমের খবর অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ের পথে রয়েছেন। আর এই খবরেই বরিশালের গৌরনদীতে ভূরিভোজের আয়োজন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে গৌরনদী সুপার মার্কেটের স্থানীয় ব্যবসায়ী মো. মেরাজ হোসেন খান এই ভূরিভোজের আয়োজন করেন। ভূরিভোজে ২০০ জন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে মেরাজ হোসেন খান রাইজিংবিডিকে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার পছন্দ নয়। ট্রাম্প বিশ্বের শান্তি নষ্ট করেছে মন্তব্য করেন মেরাজ হোসেন।

বলেন, আমেরিকায়ও বিভিন্নভাবে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করেছে ট্রাম্প। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ব্যালটের মাধ্যমে তিনি এখন বিদায়ের পথে।

তিনি বলেন, এবারের নির্বাচেন জো বাইডেনের বিজয় অনেকটাই নিশ্চিত হওয়ায় আমি মনের আনন্দে স্থানীয় ব্যাবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের জন্য এই ভোজের আয়োজন করেছি।

আয়োজনে উপস্থিত অনেকেই তাদের ফেসবুকে এই ভূরিভোজের ছবি পোস্ট করেছেন। বিষয়টি নিয়ে গৌরনদী উপজেলা জুড়ে ব্যাপক হাস্যরস্যের সৃস্টি হয়েছে বলে জানালেন পৌর মেয়র হারিছুর রহমান।

নেত্রকোনায় এসি বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী মৃত্যু
  • ০২ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে যেসব অস্ত্র ব্যবহার করছ…
  • ০২ মার্চ ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণদান…
  • ০২ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে গ্যাস কোম্পানির কোয়ার্টারে অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃ…
  • ০২ মার্চ ২০২৬
ইরানের শাসন ক্ষমতার বসাতে ট্রাম্পের পছন্দের তালিকায় তিন নাম
  • ০২ মার্চ ২০২৬
কুয়েতে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত
  • ০২ মার্চ ২০২৬