বৈশাখী ভাতা পাচ্ছেন না এক হাজার শিক্ষক-কর্মচারী!

০৫ এপ্রিল ২০২৬, ০৬:১৪ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত প্রায় এক হাজার শিক্ষক-কর্মচারী আসন্ন বৈশাখী ভাতা পাচ্ছেন না। এই শিক্ষক-কর্মচারীর প্রতিষ্ঠান থেকে বৈশাখী ভাতার প্রস্তাব জমা না দেওয়ায় এমন শঙ্কা তৈরি হয়েছে বলে জানা গেছে।

রবিবার (৫ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলে এক হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর বৈশাখী ভাতার বিল জমা হয়নি। এই শিক্ষক-কর্মচারীদের তথ্য বাদ রেখেই বৈশাখী ভাতার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। ফলে বিল সাবমিট না করা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতা পাবেন না।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বৈশাখী ভাতার জন্য এক হাজারের বেশি শিক্ষক-কর্মচারী বিল সাবমিট করেননি। তাদের বিলের হিসেব ছাড়াই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। এই এক হাজার শিক্ষক-কর্মচারী বিল সাবমিট না করায় তারা বৈশাখী ভাতা পাবেন না।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, সাবেক সম…
  • ১৮ আগস্ট ২০২৬
খালি পেটে সাদা মাখন খেলে ওজন কমে, নাকি রক্তে কোলেস্টেরল বাড়…
  • ১৮ আগস্ট ২০২৬
জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালি, শত বছরের স্বাদে আজও জমে ওঠে উ…
  • ১৮ আগস্ট ২০২৬
বদলির আইডি-পাসওয়ার্ড না পেলে পাঠাতে হবে মেসেজ, জেনে নিন নিয়ম
  • ১৮ আগস্ট ২০২৬
ইংরেজিতে ভয়: কেন শিখব
  • ১৮ আগস্ট ২০২৬
তা’মীরুল মিল্লাতের তামিম পেলেন ইন্দোনেশিয়ার ফুল-ফান্ডেড স্ক…
  • ১৮ আগস্ট ২০২৬