বদলি আবেদন শুরু কবে, যা বললেন মাউশি ডিজি

১৬ জুন ২০২৬, ০৩:৪৩ PM
মাউশি ডিজি

মাউশি ডিজি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের কার্যক্রম চলছে। কিছু সমস্যার কারণে এই কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। তবে শিগগিরই পুনরায় এ কার্যক্রম শুরু হবে। তথ্য ইনপুটের কার্যক্রম শেষে বদলি আবেদনগ্রহণ শুরু হবে।

মঙ্গলবার (১৬ জুন) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

আরও পড়ুন: শিক্ষকদের বদলি: প্রয়োজন ৭১৬৮ জিবি, টেলিটক দিয়েছে ২০০

মাউশি ডিজি বলেন, ‘বদলি সফটওয়্যার সক্রিয় রাখতে ৭ টেরাবাইট স্টোরেজ দরকার। তবে টেলিটক ২০০ জিবি দিয়েছিল। সেজন্য কিছুটা সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি সমাধানে টেলিটককে চিঠি দেওয়া হয়েছে। শিগগিরই সফটওয়্যার সক্রিয় হবে। সফটওয়্যার সক্রিয় হলে পুনরায় ডাটা ইনপুট শুরু হবে।’

তথ্য ইনপুট কার্যক্রমের শেষ হওয়ার কতদিনের মধ্যে বদলি আবেদন শুরু হবে এমন প্রশ্নের জবাবে প্রফেসর ড. সোহেল বলেন, ‘আঞ্চলিক কার্যালয় থেকে ডাটা ভেরিফাই হওয়া মাত্র আমরা আবেদনগ্রহণের কার্যক্রম শুরু করতে চাই। এক্ষেত্রে কোনো বিলম্ব করা হবে না।’

প্রসঙ্গত, গত ১ জুন থেকে শিক্ষকদের বদলি সফটওয়্যারে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক তথ্য ইনপুটের প্রক্রিয়া শুরু হয়েছে। ৯ জুন পর্যন্ত তথ্য ইনপুট দেওয়া গেলেও ১০ জুন সফটওয়্যারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মাউশি জানায় একসঙ্গে এক লাখ হিট পড়ায় সফটওয়্যারের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে বিষয়টি সমাধানে টেলিটককে চিঠি পাঠানো হলেও সেই চিঠির জবাব এখনো দেয়নি টেলিটক। ফলে কবে নাগাদ বদলি সফটওয়্যার সচল হবে সেটি নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

এমপি নুসরাতের বাড়িতে আগুন, হত্যাচেষ্টার অভিযোগে মামলা
  • ১৩ নভেম্বর ২০২৬
এনভিডিয়া প্রধানের পদত্যাগে অনিশ্চয়তায় ইসরায়েলের প্রযুক্তি খ…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ নভেম্বর ২০২৬
ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950