শিশু তাবাচ্ছুম হত্যা মামলার বিচার শুরু আজ

১৭ জুন ২০২৬, ০৮:৫৬ AM
শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামি আবু তাহের

শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামি আবু তাহের © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করা শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। সরকারের বিশেষ নির্দেশনায় দ্রুত বিচার নিশ্চিত করতে ঘটনার মাত্র সাড়ে তিন মাস (১১০ দিন) পর মঙ্গলবার ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার চার্জ গঠন করা হয়। বুধবার (১৭ জুন) থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

ঝিনাইদহ আদালতের পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার একমাত্র আসামি আবু তাহেরের বিরুদ্ধে গত ২৬ মে তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট আকিলুল ইসলাম এবং আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তরিকুল আলমের উপস্থিতিতে শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মামলার একমাত্র আসামি আবু তাহের (৩০) উপজেলার ফরাসপুর গ্রামের মৃত শফি উদ্দীনের ছেলে। তিনি একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন এবং নিহত শিশু তাবাচ্ছুমের বাড়ির পাশেই ভাড়া বাসায় থাকতেন।

আরও পড়ুন: বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে জামিন চাইলে কী হতে পারে?

তদন্তে বলা হয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি সকালে চিপস ও জুস দেওয়ার প্রলোভন দেখিয়ে চার বছরের শিশু তাবাচ্ছুমকে নিজের কক্ষে নিয়ে যায় আবু তাহের। সেখানে তার ওপর যৌন নির্যাতন চালানোর পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ। পরে ঘটনাটি গোপন করতে মরদেহ একটি বস্তায় ভরে স্থানীয় আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে কুষ্টিয়া শহরে তার ভাইয়ের ভাড়া বাসা থেকে আবু তাহেরকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত বাবা নজরুল ইসলাম ও মা হালিমা খাতুন দ্রুত বিচার এবং দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, তাদের মেয়ের হত্যাকারীর দ্রুত বিচার সম্পন্ন করে ফাঁসি কার্যকর করা হোক।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9