বদলির তথ্য ইনপুট নিয়ে বিড়ম্বনা, সুখবর দিল মাউশি

১৫ জুন ২০২৬, ০৬:৫৪ PM , আপডেট: ১৫ জুন ২০২৬, ০৬:৫৫ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যারের স্পেস সংকুলান না হওয়ায় তথ্য ইনপুট দেওয়া যাচ্ছে না। এর ফলে বিপাকে পড়েছেন প্রতিষ্ঠান প্রধান এবং বদলির অপেক্ষায় থাকা শিক্ষকরা। তবে প্রতিষ্ঠান প্রধানদের দুশ্চিন্তা করতে নিষেধ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তথ্য দেওয়ার সমসয়সীমা বাড়ানো নিয়েও সুখবর দিয়েছে সংস্থাটি।

সোমবার (১৫ জুন) মাউশির একটি সূত্র জানিয়েছে, বদলি সফটওয়্যারের স্পেস বৃদ্ধি করতে ইতোমধ্যে নির্মাতা প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেডকে চিঠি পাঠানো হয়েছে। চিঠির জবাবে আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যার মধ্যে সফটওয়্যারের স্পেস বৃদ্ধি করে পুনরায় সেটি চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সন্ধ্যার পর সফটওয়্যার পুনরায় চালু হতে পারে।

সূত্রের তথ্য বলছে, গত ১০ জুন প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুটের শেষ দিন ছিল। তবে ওইদিন কেউই সফটওয়্যারে তথ্য ইনপুট করতে পারেননি। এ অবস্থায় প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুটের জন্য সময় দেওয়া হবে। শিগগিরই বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে। সামগ্রিকভাবে বদলির তথ্য ইনপুটের সময়সীমা জুলাইয়ের মাঝামাঝি যেতে পারে বলে জানিয়েছে সূত্রটি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রতিষ্ঠান প্রধানদের দুশ্চিন্তার কারণ নেই। যেহেতু তথ্য দিতে পারেননি সেহেতু সময়সীমা বাড়ানো হবে। টেলিটক বিষয়টি নিয়ে কাজ করছে। আগামীকাল বিকেলের পর সফটওয়্যার পুনরায় লাইভ হতে পারে।’

সামগ্রিকভাবে সফটওয়্যারের তথ্য জমার সময়সীমা বাড়বে জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, ‘উপজেলা, জেলা শিক্ষা কর্মকর্তা হয়ে আঞ্চলিক কার্যালয় যাচাই হয়ে সফটওয়্যারে যুক্ত হতে কিছুটা সময় লাগবে। ছয়দিন ধরে সফটওয়্যারের কার্যক্রম বন্ধ। ফলে জুলাইয়ের সব কার্যক্রম শেষ হতে জুলাইয়ের মাঝামাঝি লেগে যাবে।’

চমক দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন কর্মপরিকল্পনা, আ…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
  • ১০ অক্টোবর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আব…
  • ১০ অক্টোবর ২০২৬
হাতি সংরক্ষণকে পর্যটনের সম্ভাবনায় রূপ দিতে চায় সরকার: আব্দু…
  • ১০ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞা না মেনেই ইলিশ শিকার, ২ জেলের ২০ দিনের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬