৫ হাজার টাকা করে পাচ্ছে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান, ৪৯২ উপজেলার কোনটিতে কত বরাদ্দ?

১৬ জুন ২০২৬, ০৮:২৯ PM , আপডেট: ১৬ জুন ২০২৬, ০৮:৩০ PM
মাউশি

মাউশি © ফাইল ফটো

দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ এবং দাখিল স্তর রয়েছে এমন মাদ্রাসাগুলোকে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সম্প্রতি নির্দেশনা জারি করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় বাস্তবায়নাধীন ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের আওতায় এ অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, লেইস প্রকল্পের ডিপিপিতে মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এরই অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে অন্তত একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ ও পরিচর্যা করতে হবে। পাশাপাশি ব্যানার ও ফেস্টুন প্রকাশ, আলোচনা সভা, সেমিনারসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

বরাদ্দ তালিকা দেখুন এখানে

নির্দেশনায় আরও বলা হয়, আগামী ২৮ জুন ২০২৬ তারিখে সারা দেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি দিয়েছেন। এ কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রতিটি প্রতিষ্ঠানের অনুকূলে ৫ হাজার টাকা করে অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থ আরপিএ-জিওবি অংশ থেকে প্রদান করা হবে এবং সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে ন্যস্ত থাকবে।

মাউশি জানিয়েছে,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আগামী ১৭ জুনের মধ্যে স্ব-স্ব উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে জলবায়ু অনুদান বাবদ বরাদ্দকৃত অর্থ উত্তোলন করবেন। থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসের মাধ্যমে বরাদ্দ উত্তোলন করবেন। উপজেলা, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যাংক হিসাব নম্বরে ২১ জুনের মধ্যে ৫ হাজার টাকা করে স্থানান্তর করবেন। একইসঙ্গে, উল্লিখিত ছকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে স্বাক্ষর গ্রহণ করে ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের বিবরণী প্রস্তুত করে ১ কপি স্ব স্ব কার্যালয়ে সংরক্ষণ করবেন এবং ১ কপি লেইস প্রকল্প কার্যালয়ে ২২ জুনের মধ্যে পাঠাবেন।  

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9