গোপালগঞ্জে পুকুরে লুকানো ২০০ লিটার ডিজেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

০৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ PM
পুকুর থেকে উদ্ধার করা হচ্ছে ডিজেল

পুকুর থেকে উদ্ধার করা হচ্ছে ডিজেল © টিডিসি সম্পাদিত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিনব কায়দায় পুকুরের পানির নিচে লুকিয়ে রাখা ২০০ লিটার ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এই অভিযান পরিচালনা করেন। জরিমানা দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী আসমা খাতুন, উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ী গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের স্ত্রী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অধিক দামে বিক্রির উদ্দেশ্যে পুকুরে ডিজেল মজুত করে রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুরের পানির নিচ থেকে ২০০ লিটার ধারণক্ষমতার একটি ডিজেল ভর্তি ব্যারেল উদ্ধার করা হয়।

পরে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তেল ব্যবসায়ী আসমা খাতুনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, ‘অবৈধভাবে তেল মজুত ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আফগানিস্তানের প্রতিরোধে আবুধাবি টেস্টে অস্বস্তিতে বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা নিতে চেয়েছিলাম এগিয়ে এনে, কিন্তু …
  • ১৩ অক্টোবর ২০২৬
৪ পদে জনবল নিয়োগ দেবে যমুনা পেপার মিলস লিমিটেড
  • ১৩ অক্টোবর ২০২৬
এমপিকে পাশ কাটিয়ে ডিলার নিয়োগ দিলেন ইউএনও , ‘আমরা উড়ে এসে…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ভোকেশনাল শিক্ষায় নেওয়ার চিন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬