শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজ

০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫১ AM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০০ AM
অনলাইন ক্লাস

অনলাইন ক্লাস © প্রতীকী ছবি

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অফিসের সময়সূচিতে পরিবর্তন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ রবিবার (৫ এপ্রিল) থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত। আর শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন কার্যক্রম চালুর বিষয়ে আজই সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে তিন দিন অনলাইন ক্লাস করার কথা বলা হলেও পরে একদিনের কথাও আলোচনায় আসে।

ইতিমধ্যে দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশও দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। পরে সেখানে ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

আরও পড়ুন: এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যা

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে আগামী রবিবার নির্দেশনা দেওয়া হবে জানিয়ে নাসিমুল গনি বলেন, শিক্ষা যাতে এফেক্টেড না হয়, সেভাবে সময় কমানো হবে। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে, বিভিন্ন পর্যায়ে সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকে কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে। 

এছাড়া সরকারি কিছু ব্যয় কমানো হচ্ছে আগামী তিন মাস পর্যন্ত, এমন তথ্য জানিয়ে তিনি বলেন, সরকারি কোনো নতুন যানবহন ক্রয় করা হবে না। কোনো জলজান, আকাশযান, কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। এ ছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ যেগুলো আছে, সেগুলো ৫০ শতাংশ বন্ধ করা হয়েছে। কোনো আদেশ না পর্যন্ত সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে।

দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬