অনলাইন ক্লাস নিয়ে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত পায়নি শিক্ষা মন্ত্রণালয়

০৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০২ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের মহানগরীর স্কুল-কলেজগুলোতে অনলাইন ক্লাসের পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যে সপ্তাহে একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয়কে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

শনিবার (০৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অনলাইন ক্লাসের পরিকল্পনা এবং নানা প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাবও করা হয়েছে। তবে মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তাবনার ওপর চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। মন্ত্রিপরিষদ থেকে সিদ্ধান্ত জানানোর পর অনলাইন ক্লাস নিয়ে নির্দেশনা জারি করবে শিক্ষা মন্ত্রণালয়।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অনলাইন ক্লাসের বিষয়ে মন্ত্রিপরিষদ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। নির্দেশনা পাওয়ার পর সেটি বাস্তবায়নে নির্দেশনা জারি করবে শিক্ষা মন্ত্রণালয়।’

আগামীকাল রবিবার অনলাইন ক্লাসের বিষয়ে কোনো নির্দেশনা জারি করা হবে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘মন্ত্রিপরিষদ থেকে সিদ্ধান্ত আসলে যে কোনো মুহূর্তে এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে।’

এর আগে গত ৩১ মার্চ মন্ত্রণালয়ে এক আলোচনা সভায় প্রতিটি অলটারনেটিভ (বিকল্প) দিনে অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়ে আলোচনা করা হয়। ওই আলোচনায় একদিন অনলাইন এবং পরদিন অফলাইন ক্লাসের পরিকল্পনার কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ওই পরিকল্পনার পর মন্ত্রিপরিষদ বিভাগের শীর্ষ এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ‘জ্বালানি সংকট মোকাবিলায় আপাতত সপ্তাহে একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব করা হয়েছে। পরিস্থিতি খারাপের দিকে গেলে অনলাইন ক্লাসের পরিধি বাড়ানো হবে।’

এমসি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট
  • ১৯ মে ২০২৬
চলতি সপ্তাহেই পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, জানা গেল দিন…
  • ১৯ মে ২০২৬
ড্রেসিংরুমের নেতৃত্বের জন্যেই কী নেইমারকে দলে রাখা, কী বললে…
  • ১৯ মে ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, পদায়ন ঢাকাসহ ৪ ব…
  • ১৯ মে ২০২৬
দুই বোটসহ ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081