এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যা

০৪ এপ্রিল ২০২৬, ১১:২৭ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪৫ PM
বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা

বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার শোক সইতে না সইতেই এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন। পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের (২০২২-২৩ সেশন) শিক্ষার্থী আজিমুল ইসলাম। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (৪ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল বৃহস্পতিবার আজিমুল ইসলাম গ্রামের বাসায় গিয়ে তার বাবার কাছে মোটা অঙ্কের টাকা চান। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার বাবা সেই টাকা দিতে অপরাগতা প্রকাশ করেন। এতেই বাবার ওপর প্রচণ্ড অভিমান করে আজিমুল নিজ কক্ষে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহননের চেষ্টা করেন। পরবর্তীতে তার মা বিষয়টি টের পেয়ে দ্রুত তৎপরতা চালিয়ে রশি কেটে তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর পরিবারের সদস্যরা আজিমুলকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন ধরে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর আজ শনিবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বেরোবি ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'মৃত্যুর খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলি। পরিবার জানায়, কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ আজিমুল মারা যায় এবং তার গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।' শোকাতপ্ত পরিবার আজিমুলের মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ: বেরোবি
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬