অটোচালক বাবার কাছে টাকা না পেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

০৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ PM
শেষবারের মতো আজিমুলকে দেখতে বাড়িতে ভিড় করেন এলাকাবাসী।

শেষবারের মতো আজিমুলকে দেখতে বাড়িতে ভিড় করেন এলাকাবাসী। © টিডিসি ফটো

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অটোচালক বাবার কাছে টাকা না পেয়ে অভিমানে আজিমুল ইসলাম (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার (৪ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আজিমুল ইসলাম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার আজিমুল ইসলাম বাড়িতে এসে অটোচালক বাবার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। আর্থিক অসচ্ছলতার কারণে তার বাবা সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে অভিমান করে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

এ সময় আজিমুলের মা বিষয়টি টের পেয়ে দ্রুত রশি কেটে ছেলেকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

আজিমুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী শেষবারের মতো তাকে দেখতে বাড়িতে ভিড় করেন। আজ বিকেল ৩টার দিকে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সোহেল বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া আমরা কেউই মেনে নিতে পারছি না। আর্থিক সংকটের কারণে তার চাহিদা পূরণ না হওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে শুনেছি।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি সাব্বিরের, ড্রতে শেষ ম্যাচ
  • ১৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে যোগ দিলেন গ্রেটা থুনবার্গ
  • ১৩ অক্টোবর ২০২৬
উপজেলায় মিলবে মানসিক স্বাস্থ্যসেবা, যে সুখবর দিলেন স্বাস্থ্…
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বর্ণি…
  • ১৩ অক্টোবর ২০২৬
শেরপুরে আন্দোলনের মুখে বদলি মাকসুদা ইয়াসমিনকে নিতে নারাজ জা…
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে এজেন্ট ব্যাংকিংয়ে, আবেদন ২২ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬