স্টার প্লাস, স্টার জলসাসহ ৭ চ্যানেলের প্রদর্শন বন্ধ

০৫ নভেম্বর ২০২০, ০৫:৪৩ PM

© সংগৃহীত

ভারতের স্টার গ্রুপের স্টার প্লাস, স্টার জলসাসহ সাতটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করা হয়েছে। ক্যাবল অপারেটর্স অব বাংলাদেশ (কোয়াব) এ সিদ্ধান্ত নিয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, চ্যানেলগুলোর পরিবেশক জাদু ভিশনের ‘স্বেচ্ছাচারিতার প্রতিবাদে’ তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ২৮ অক্টোবর সংবাদ সম্মেলন করে স্টারগ্রুপের চ্যানেল বন্ধের হুমকি দিয়েছিল ক্যাবল অপারেটর্স অব বাংলাদেশ (কোয়াব)। সে সময় জানানো হয়, সাতদিনের মধ্যে জাদু ভিশন লিমিটেড তাদের দাবি না মানলে স্টার গ্রুপের সাত টিভি চ্যানেল বর্জন করবে। 

সে অনুযায়ী, বুধবার আনুষ্ঠানিকভাবে তারা চ্যানেলগুলোকে অনির্দিষ্ট সময়ের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে কোয়াব।

এতে কোয়াবের প্রেসিডেন্ট এসএম আনোয়ার পারভেজ বলেন, দেশজুড়ে ক্যাবল অপারেটরদের এসব চ্যানেল প্রদর্শন না করার নির্দেশ দেয়া হয়েছে। তিনি জানান, কোয়াবের বিবৃতি দেয়ার পর ইতোমধ্যে অনেক ক্যাবল অপারেটর স্টার গ্রুপের চ্যানেলগুলো প্রদর্শন বাদ দিয়েছে।  অন্যরাও প্রক্রিয়াধীন আছেন।

বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬