ধর্ম ও ব্যবসা এক হওয়া উচিত নয়— ফ্রান্সকে বাংলাদেশের চিঠি

০৪ নভেম্বর ২০২০, ১১:৪৯ PM
পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয় © সংগৃহীত

কোনো ধর্মই হত্যাকাণ্ডকে সমর্থন করে না উল্লেখ করে, সবার ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ফরাসী পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়ভেস লি ড্রায়ানকে পাঠানো এক চিঠিতে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে লিখেছেন, ‘একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের দীর্ঘকালের নীতি।’

টেকসই উন্নয়নের জন্য বিশ্বজুড়ে শান্তি প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করেন ড. মোমেন। তিনি বলেন, ‘প্রত্যেকেরই সংবেদনশীলতা থাকে। আমরা এ বিষয়ে খুবই সচেতন।’

বাংলাদেশ স্বাধীনতায় বিশ্বাসী হওয়ায় কারো মতামত বা মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেয় না। স্বাধীনতার সঙ্গে এটির বাধ্যবাধকতা রয়েছে এবং বাংলাদেশ নেতিবাচক কিছু প্ররোচিত করে না বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, ধর্ম ও ব্যবসা এক হওয়া উচিত নয়।

সব পক্ষকে বাকস্বাধীনতা দায়বদ্ধতার সঙ্গে ব্যবহার করা এবং মত প্রকাশের স্বাধীনতার নামে আরো ধর্মীয় অনুভূতিতে আঘাত না করারও আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

ধর্মীয় বিষয়গুলোকে অর্থনৈতিক ইস্যুর সঙ্গে মিশ্রিত করার পরিবর্তে ধৈর্য ধরার পরামর্শ দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, বাংলাদেশ ধর্মের নামে সহিংসতা সমর্থন করে না। এ ছাড়া, সম্প্রতি ফ্রান্সে নিরীহ মানুষের ওপর আক্রমণের নিন্দা জানিয়ে ওই হামলায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।

বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬