করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে অপূর্ব

০৪ নভেম্বর ২০২০, ০৩:৫৭ PM
জিয়াউল ফারুক অপূর্ব

জিয়াউল ফারুক অপূর্ব © ফাইল ফটো

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও মডেল জিয়াউল ফারুক অপূর্ব। তার রক্তে ইনফেকশন ধরা পড়েছে। অপূর্ব’র ঘনিষ্ঠ বন্ধু ও নির্মাতা মিজানুর রহমান আরিয়ান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিয়ান জানান, মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে নেওয়া হলে চিকিৎসকরা অপূর্বকে দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী পরিবারের সদস্যরা চিকিৎসকের নির্দেশনা মেনে অপূর্বকে আইসিইউতে ভর্তি করান।

দেশের খ্যাতনামা চিকিৎসক ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে রয়েছেন অপূর্ব বলেও জানান তিনি। মিজানুর রহমান আরিয়ান নিজেও হাসপাতালে রয়েছেন এবং তদারকি করছেন।

আরিয়ান বলেন, কয়েক দিন আগে থেকেই অপূর্ব ভাইয়ের জ্বর জ্বর ভাব ছিল। দুদিন আগে করোনা পজিটিভ রেজাল্ট আসে। মঙ্গলবার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রক্তের বেশ কটি পরীক্ষা করান। রক্তে কয়েকটি ইনফেকশন ধরা পড়ে, যার ফলে তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। তাদের কথামতোই চিকিৎসা চলছে। তার জন্য প্রার্থনা দরকার।

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
  • ২২ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন পারকি সমুদ্রসৈকতে
  • ২২ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, ড. আরিফ চৌধুরী গ্র…
  • ২২ মার্চ ২০২৬
রফিকুল ইসলাম মাদানীর ছেলে মারা গেছেন
  • ২২ মার্চ ২০২৬
সুপেয় পানির দাবিতে উপকূলবাসীর কলসবন্ধন, পানি বাণিজ্য বন্ধের…
  • ২২ মার্চ ২০২৬
১-১৮তম নিবন্ধন ইস্যুতে মন্ত্রণালয়ে এনটিআরসিএর সারসংক্ষেপ, য…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence