পিরোজপুর জেলা আইনজীবী সমিতি

সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩ পদের সাতটিতেই জয়ী আওয়াপন্থিরা

১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫১ PM
অ্যাডভোকেট এম শাহ আলম ও অ্যাডভোকেট এ কে এম আউয়াল

অ্যাডভোকেট এম শাহ আলম ও অ্যাডভোকেট এ কে এম আউয়াল © সংগৃহীত

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাত পদে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সমর্থকরা জয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত জাতায়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলে যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ ছয় পদে জয় লাভ করেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গভীর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এম শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ কে এম আউয়াল নির্বাচিত হন। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করলেও আইনজীবীদের মধ্যে দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিতরা হলেন যুগ্ম সাধারণ পদে সম্পাদক আকরাম আলী মোল্লা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক ওয়াহিদ হাসান বাবু, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান ও সদস্য নাসিমা আক্তার, রিয়াজুল ইসলাম ও আমিনুল ইসলাম।

আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি আনোয়ার হোসেন তালুকদার, পরিসম্পদ সম্পাদক জহুরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সুশেন কুমার হালদার, হিসাব নিরীক্ষক রফিকুল ইসলাম শিমুল ও সদস্য সরজীত কুমার অধিকারী।

জেলা আইনজীবী সমিতির ২২৬ ভোটারের মধ্যে ২১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পিরোজপুর জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদার জানান, ফোরামের তিন সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সরদার, অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম হাওলাদার দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলটি সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ দুটি হারিয়েছে।

তিনি আরও জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ইতোমধ্যে ওই তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬