অটোপাস করা শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত: জিএম কাদের

০৪ নভেম্বর ২০২০, ০৮:১২ AM
জিএম কাদের

জিএম কাদের © ফাইল ফটো

শিক্ষাব্যবস্থায় অটোপাস শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত করে তুলবে বলে মনে করেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, প্রচলিত শিক্ষা পদ্ধতিতেই শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন। তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে আবারো সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

জিএম কাদের বলেন, যেসব শিক্ষার্থীরা করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাইবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। আবার যারা প্রচলিত পদ্ধতিতে পরীক্ষা দিতে চাইবে না, তাদের জন্য অটো-পাসের ব্যবস্থা থাকতে পারে।

পড়ুন: স্কুল-কলেজে যেতে আগ্রহীদের জন্য শিক্ষাব্যবস্থা চালু করুন: জিএম কাদের

তিনি বলেন, যেসব শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা গ্রহণ এবং প্রচলিত পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিতে চাইবে তাদের জন্য অবশ্যই সচল করতে হবে শিক্ষাব্যবস্থা।

মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, হুমায়ুন খান, মনোয়ার হোসেন তোতা, সমাজ কল্যাণ সম্পাদক এম এ রাজ্জাক খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু প্রমুখ।

মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে…
  • ২২ মার্চ ২০২৬
জামিনে মুক্তি পেয়েই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা ছাত্রলী…
  • ২২ মার্চ ২০২৬
ফেসবুকে পরিচয়-প্রেম, মেডিকেল পড়ুয়া ছাত্রীকে বিয়ের আগের দিন…
  • ২২ মার্চ ২০২৬
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে এক তরুণ, অসহায় প…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence